মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ান প্রণালীতে চীনের দমনমূলক কার্যকলাপে যুক্তরাষ্ট্র খবুই উদ্বিগ্ন। গতকাল বুধবার পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, চীনের আচরণ শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির। এই আসিয়ান-ইউ সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-সহ আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন। বাইডেন বলেন, তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।