রামেক করোনা ইউনিটে ঝরলো আরও ৫ প্রাণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন ছিলেন করোনা নেগেটিভ। মৃত পাঁচজনের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের এক এবং পাবনার এক রোগী ছিলেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০ জন।

ইত্তেফাক/এমআর