ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঈশ্বরদী-পাবনা-রাজশাহী রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেল ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হলেও ট্রেনটি ছেড়ে যাওয়ার পর এখন আর যানজট নেই। দুর্ঘটনায় দুমড়েমুছড়ে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে।
ইত্তেফাক/কেকে