‘সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এই দিবসটির আয়োজন করে।
বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন শুধু আমাদের নয়, এটি পৃথিবীর সম্পদ। সুন্দরবনকে সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব। ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করতে সরকারের দাবি জানান বক্তারা।
আরো পড়ুন: রাবিতে ‘প্রেমবঞ্চিত’দের বিক্ষোভ
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সাধারণ সম্পাদ বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, শেখ আহসানুল করিম, বাবুল সরদার ও বেসরকারি সংগঠন রূপান্তরের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন প্রমুখ।
এর আগে বাগেরহাট একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
ইত্তেফাক/অনি