সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৫ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৮ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১০ জন, আশাশুনি থানা থেকে ১১ জন, দেবহাটা থানা থেকে ৬ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য।
আরো পড়ুন: রাবিতে ‘প্রেমবঞ্চিত’দের বিক্ষোভ
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ