কম খরচে, স্বল্প মেয়াদে অনলাইন সমাধানের মাধ্যমে ইনটেরিয়র ডিজাইনকে সবার সাধ্যের মধ্যে নিয়ে এসেছে অনলাইন ইনটেরিয়র ডিজাইন প্লাটফর্ম ‘সেরাস্পেস’। প্রথাগত ইনটেরিয়র ডিজাইন কনসালটেশন সেবা বিকল্প হিসেবে কাজ করছে প্লাটফর্মটি।
মাত্র দুই হাজার ৮০০ টাকার ফির বিনিময়ে গ্রাহকদের বাসার ইনটেরিয়র ডিজাইনের জন্য একজন প্রফেশনাল ইনটেরিয়র ডিজাইন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দিছে সেরাস্পেস। প্রতিষ্ঠানটির বিশ্বাস, আপনার বাসা কিংবা বাজেট কোনো বিষয় না। আপনি এমন একটি গৃহের দাবি রাখেন যা আপনার রুচি ও লাইফস্টাইলের প্রতিফলন করে। আর এ বিশ্বাস থেকেই সেরাস্পেসের উদ্দেশ্য ইনটেরিয়র ডিজাইনকে সকলের সাধ্যের মধ্যে নিয়ে আসা।
বাংলাদেশে অনলাইন ইনটেরিয়র ডিজাইন কনসালটেশন সেবার ধারণা প্রথম নিয়ে আসে সেরাস্পেস। ২০২০ সালের মে মাসে এ প্লাটফর্মের যাত্রা শুরু। বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সারজিনা মওদুদের নেতৃত্বে ৩৫ জনের একটু তরুণ দল সেরাস্পেস পরিচালনা করছেন। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেড় বছর ধরে এ সেবার চাহিদা বেড়ে চলেছে। বিশ্বের যেকোনো স্থান থেকেই এ সেবা পাওয়া যাবে। এর জন্য গ্রাহককে ভ্রমণ, অপেক্ষা কিংবা খরচ করতে হবে না।
নিয়মিত ও ক্রমাগত সুবিধা বৃদ্ধি এবং সেবার মান আরও বাড়াতে শিগগিরই আরও প্রযুক্তি যোগ করছে সেরাস্পেস টিম। প্রতিষ্ঠানটি ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত চার হাজারের বেশি বাসা-বাড়ির ইনটেরিয়র ডিজাইন করেছে।
ইত্তেফাক/জেডএইচডি