আগের কার্যদিবস সামান্য উত্থান হলেও গতকাল বৃহস্পতিবার বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬২ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭৯ দশমিক ৩৯ পয়েন্টে এবং ২ হাজার ৬৩৮ দশমিক ৯০ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ১ হাজার ৭২৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২৬ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৫৯ দশমিক ৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৪ দশমিক ৯৩ শতাংশের এবং ২১টির বা ৫ দশমিক ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।