ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সিএমএসএমই প্রণোদনা ঋণ কর্মসূচির আওতায় ২২ জন এসএমই গ্রাহককে চেক প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের জিএম মো. জাকের হোসেন, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
--------------------------------------------------------------
নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে ডিজিটালাইজড করতে আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্স এবং টেক স্টার্টআপ চাই রিটেল টেক লিমিটেডের মধ্যে সম্প্রতি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর হয়েছে। সিভিসি ফাইন্যান্সের এমডি সৈয়দ মিনহাজ আহমেদ এবং চাই রিটেইল টেকের সিইও আঞ্জুম ইসলাম চুক্তিতে সাক্ষর করেন
-----------------------------------------------------------------------------
ফেনীর ফুলগাজীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৬তম শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান। ব্যাংকের ডিএমডি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী
------------------------------------------------------
সমৃদ্ধির ২২ উদ্যাপন করল দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কেক কেটে ২২ বছর উদ্যাপন উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা সদস্যদের মধ্যে মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ ও নাহিয়ান হারুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম প্রমুখ