ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন

আর্ত মানবতার সেবার ধারাবাহিকতায় জীবনের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আগামী ৫ নভেম্বর ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। অপারেশনে আগ্রহী রোগীদের আগামী ৪ নভেম্বর এর মধ্যে রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা (মুগদা থানার ২০ গজ পূর্ব পার্শ্বে) ১/২৪/বি, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪। হটলাইনঃ ০২-৭২৭৪২০০-৪, ০১৩২৪২৯৯১৫৪, ০১৭২৪০০৮৬৭৭। —প্রেস বিজ্ঞপ্তি