শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বর্তমান সরকার শিল্প বান্ধব। শিল্পখাতের উন্নতি করার জন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
আরো পড়ুন: বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত
ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সিইটিপির সঠিক ব্যবস্থাপনার অভাবে ট্যানারির রপ্তানি কমে গেছে। আমরা খুব দ্রুতই ট্যানারির সকল সমস্যা সমাধান করবো।
ইত্তেফাক/অনি