স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যানের যে খসড়া তৈরি করা হয়েছে সেটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। সমন্বিত উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হবে।’
আজ বৃহষ্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। সভায় প্রস্তাবিত মাস্টার প্ল্যানের খসড়া উপস্থাপন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাসির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলি: নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট
সভায় নদী রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার বিতরণের উদ্যোগের কথা জানানো হয়। নদীর উপরিভাগ ছাড়াও নদীর তলদেশের পানি প্রবাহের ক্ষেত্রেও গুরুত্ব দেয়ার ব্যাপারে বিশেষজ্ঞগণ মতামত প্রদান করেন। বাসস
ইত্তেফাক/কেকে