২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক সৃজনশীল প্রশ্নাবলী

ফিন্যান্স ও ব্যাংকিং 

মো. আবু সাইম, সিনিয়র শিক্ষক

হাতীবান্ধা এস.এস. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

 

১. মি. ফাহাদ অনেক চিন্তাভাবনা করে স্থানীয় বাজারে একটি মনিহারি দোকান খুলে। এলাকায় এ ধরনের দোকানের সংখ্যা বেশি থাকায় তিনি ব্যবসায় প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারছেন না। তাই তিনি মনিহারি দ্রব্যের পাশাপাশি ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসায় শুরু করেন এবং লাভবান হন।

ক. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে?                                                       ১

খ. PPP বলতে কী বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো।                                ২

গ. মি. ফাহাদ কারবারের কোন নীতি অবলম্বনের মাধ্যমে লাভবান হন? বর্ণনা করো।                                            ৩

ঘ. বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠানের তুলনায় মি. ফাহাদের ব্যবসায়ের অর্থায়ন অনেকটাই সরল? উক্তিটি বিশ্লেষণ করো।               ৪

২. হাসান সাহেব একজন সমাজসেবক। তিনি পেনশনের অর্থ দিয়ে এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। বিনামূল্যে শিশুদের খাওয়া ও পড়াশুনার ব্যবস্থা করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হন। অর্থসংস্থানের জন্য তিনি বিভিন্ন উেসর আশ্রয় নিলেন।

ক. তারল্য কী?                                             ১

খ. অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি? ব্যাখ্যা করো।                                ২

গ. হাসান সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত? বর্ণনা করো।             ৩

ঘ. হাসান সাহেব অর্থায়নের কোন উত্স ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন? মূল্যায়ন করো।                                  ৪

৩. সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘দিনা অয়েল কোম্পানি’ প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণে তেল রপ্তানি করে। উক্ত কোম্পানিতে কর্মরত জনাব রাসেল তার স্ত্রীর নিকট নিয়মিত টাকা পাঠায়। তার স্ত্রী উক্ত টাকায় গ্রামের বাড়িতে একটি মত্স্য খামার স্থাপন করেছেন যা তার পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক. আয় সিদ্ধান্তের অপর নাম কী?                     খ. তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো।                        ২

গ. উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে? বর্ণনা করো।                        ৩

ঘ. দেশের অর্থায়নে জনাব রাসেলের ভূমিকা মূল্যায়ন করো।                                    ৪

 

                পরের অংশ আগামীকাল