দশম শ্রেণির জীববিজ্ঞান

রথীন্দ্রনাথ রায়

সিনিয়র শিক্ষক

বিছনদই আজিজুল রহমান উচ্চবিদ্যালয় লালমনিরহাট

সৃজনশীল প্রশ্ন

 

১. নিচের চিত্র দুটি লক্ষ করো-

চিত্র : X                                                     চিত্র : Y

 

ক. আদিকোষ কী?                                                                           ১

খ. পাকস্থলীর পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন?                                  ২

গ. X-চিত্রটি যে কোষে পাওয়া যায় তার একটি চিহ্নিত চিত্র আঁক।              ৩

ঘ.Y-তে সংঘটিত প্রক্রিয়া কীভাবে জীবকূলের অস্তিত্ব রক্ষা করছে বিশ্লেষণ কর।             ৪

২. নিচের চিত্রটি লক্ষ করো

ক. বৃতি কী?                                                                                                                                                                                              ১

খ. উদ্ভিদের জন্য ফুল প্রয়োজন কেন?                                                 ২

গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রের D চিহ্নিত অংশটি যে স্তবকে অবস্থিত তার ব্যাখ্যা করো।       

ঘ. উদ্ভিদের বংশ বিস্তারে A, B, ও C এর গুরুত্ব বিশ্লেষণ করো।                           ৪

৩ . নিচের চিত্রটি লক্ষ করো-

ক. আত্তীকরণ শক্তি কী?                                                                                                                                                                               ১

খ. উদ্ভিদের খাদ্য তৈরিতে পাতার বয়সের প্রভাব ব্যাখ্যা করো।                   ২

গ. উদ্দীপকের প্রক্রিয়ার ‘C’ উত্পাদনে ‘X’ ও ‘Y’ এর কার্যকারিতা ব্যাখ্যা করো।        ৩

ঘ. ‘উদ্দীপকের প্রক্রিয়াটির উপর জীবজগতের অস্তিত্ব নির্ভর করে’।  তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।             ৪

৪. জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন যে, ১৯৫৩ সালে দুইজন বিজ্ঞানী একটি দ্বিসূত্রী অণুর গঠনের বর্ণনা দেন। এটি কিছু রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। তিনি আরও বললেন, এ অণুটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে।

ক. PCR এর পূর্ণরূপ কী?                                                                ১

খ. DNA ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সম্পন্ন করা হয়? ব্যাখ্যা করো।                   ২

গ .উদ্দীপকে উল্লেখিত অণুটির গঠন ব্যাখ্যা করো।                                   ৩

ঘ. উদ্দীপকের শেষের লাইনের তাত্পর্য বিশ্লেষণ করো।                            ৪