সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা:২০২১ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

চেক, বিল  অব এক্সচেঞ্জ ও প্রমিসরিনোট

 

১। একটি বৈধ চেকের মেয়াদ-

(ক) ১৫ দিন                (খ) ৩ মাস

(গ) ৬ মাস                                  (ঘ) ১ বছর

২। MICR চেক বলতেবুঝায়—

(ক) Magnetic Ink Character Recognition       

(খ) Magnetic Ink Character Realization

(গ)Magnetic Ink Cheque  Recognition            (ঘ) Magnetic Ink Cheque Realization

৩। মিউটিলেটেড চেক কাকে বলে?

(ক) ভবিষ্যত্ তারিখের চেক                                            (খ) দুই বা ততোধিক অংশেবিচ্ছিন্ন চেক

(গ) তারিখ বিহীন চেক   (ঘ) স্বাক্ষর বিহীন চেক

৪। চেকের বস্তুগত পরিবর্তন করতে পারে-

(ক) আদিষ্ট                                  (খ) ব্যাংক

(গ) আদেষ্টা                                 (ঘ) কেন্দ্রীয় ব্যাংক

৫। চেক হলো একটি -                                   

(ক) আদেশ পত্র                           (খ) অনুরোধ পত্র

(গ) উপদেশ পত্র                          (ঘ)ঋণ পত্র

৬। যে চেক পেতে ব্যাংক হিসাবের প্রয়োজন হয়না-

(ক) বাহকের চেক                         (খ) দাগকাটা চেক

(গ) ভ্রমণকারীর চেক                     (ঘ) খোলা চেক           

৭। ফাঁকা চেকে থাকেনা—

(ক) তারিখ                                  (খ) টাকার পরিমাণ

(গ) স্তাক্ষর                                  (ঘ) প্রাপকের নাম

৮। কোন চেকের টাকা ব্যাংক সরাসরি প্রাপককে প্রদান করেনা—

(ক) বাহক চেক                             (খ) আদেশ চেক

(গ) দাগকাটা চেক                         (ঘ) খোলা চেক

৯। কোনটি ঋণের দলিল নয়?

(ক) বিনিময় বিল                                          (খ) চেক

(গ) অঙ্গীকার পত্র                                         (ঘ) প্রত্যয়পত্র

১০। চেকের মূল পক্ষ কয়টি?

(ক) ২টি     (খ) ৩টি       (গ) ৪টি                    (ঘ) ৫টি

১১। অতীতে চেক কী নামে পরিচিত ছিল?

(ক) পাশবই                                                (খ) পাওনা চিঠি

(গ) জমা রশিদ                            (ঘ) উত্তোলন চিঠা

১২। ব্যাংকের নাম উল্লেখ করে দাগকাটা হলে তাকে কী বলে?

(ক)সাধারণ দাগকাটা                     (খ) বিশেষ দাগকাটা

(গ) দ্বৈত দাগকাটা                                         (ঘ) সবকটিই

১৩। আধুনিক চেক সর্বপ্রথম কোথায় ছাপানো হয়?

(ক) সুইডেন                (খ) আমেরিকা   (গ) ইংল্যান্ড           (ঘ) চীন

১৪। বাংলাদেশ হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের?

(ক) ১৮৯১  (খ) ১৮৮১ (গ) ১৮৮৮  (ঘ)১৯৮১

উত্তরঃ ১.গ২.ক৩.খ ৪.গ ৫.ক ৬.গ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ ১১.ঘ                ১২.খ ১৩.গ ১৪.খ