এইচএসসি পরীক্ষা প্রস্তুতি:২০২১ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র

মুহাম্মদ আবু মুছা, প্রভাষক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

 

হযরত মুহাম্মদ (স) (৫৭০-৬৩২ খ্রিঃ)

 

জ্ঞানমূলক প্রশ্নোত্তর:

 

প্রশ্ন:৬১। ‘কুরাইশ’ শব্দের অর্থ কী?

উত্তর:‘কুরাইশ’ শব্দের অর্থ সওদাগর বা বণিক।

প্রশ্ন:৬২। মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেছেন?

উত্তর:মহানবি (স) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন।

প্রশ্ন:৬৩। কারা কুরাইশ নামে খ্যাত?

উত্তর:হযরত ইব্রাহিম (আ)-এর পুত্র হযরত ইসমাইল (আ)-এর বংশের উত্তর পুরুষরা কুরাইশ নামে খ্যাত?

প্রশ্ন:৬৪। হিযরত অর্থ কী?

উত্তর:হিযরত অর্থ দেশত্যাগ বা একস্থান থেকে অন্য স্থানে গমন করা।

প্রশ্ন:৬৫। ‘মুহাম্মদ’ শব্দের অর্থ কী?

উত্তর:‘মুহাম্মদ’ শব্দের অর্থ প্রশংসিত।

প্রশ্ন:৬৬। মহানবি (স)-এর পিতামহের নাম কী?

উত্তর:মহানবি (স)-এর পিতামহের নাম আবদুল মুত্তালিব।

প্রশ্ন:৬৭। হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম কী?

উত্তর:হযরত মুহাম্মদ (স)-এর মাতার নাম আমিনা বেগম।

প্রশ্ন:৬৮। হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধ মাতার নাম কী?

উত্তর:হযরত মুহাম্মদ (স)-এর প্রথম দুধ মাতার নাম সোয়ায়বা।

প্রশ্ন:৬৯। হযরত মুহাম্মদ (স)-এর দ্বিতীয় দুধ মাতার নাম কী?

উত্তর:হযরত মুহাম্মদ (স)-এর দ্বিতীয় দুধ মাতার নাম হালিমা।

প্রশ্ন:৭০। ‘হারবুল ফুজ্জার’ অর্থ কী?

উত্তর: ‘হারবুল ফুজ্জার’ অর্থ অন্যায় যুদ্ধ।

প্রশ্ন:৭১। হারবুল ফুজ্জার কত বছর স্থায়ী হয়েছিল?

উত্তর:হারবুল ফুজ্জার দীর্ঘ পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

প্রশ্ন:৭২। ‘হিলফুল ফুজুল’ অর্থ কী?

উত্তর:‘হিলফুল ফুজুল’ অর্থ শান্তিসংঘ।

প্রশ্ন:৭৩। ‘হিলফুল ফুজুল’ কে গঠন করেন?

উত্তর:‘হিলফুল ফুজুল’ মহানবি হযরত মুহাম্মদ (স) গঠন করেন।

প্রশ্ন:৭৪। ‘হিলফুল ফুজুল’ কত বছর স্থায়ী ছিল?

উত্তর:‘হিলফুল ফুজুল’ ৫০ বছর স্থায়ী ছিল।

প্রশ্ন:৭৫। পবিত্র কাবাগৃহে রক্ষিত পাথরটির নাম কী?

উত্তর:পবিত্র কাবাগৃহে রক্ষিত পাথরটির নাম হাজরে আসওয়াদ।

প্রশ্ন:৭৬। মহানবি হযরত মুহাম্মদ (স) কত খ্রি: নবুয়ত প্রাপ্ত হন?

উত্তর:মহানবি হযরত মুহাম্মদ (স) ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হন।

প্রশ্ন:৭৭। মহানবি হযরত মুহাম্মদ (স) কোথায় নবুয়ত প্রাপ্ত হন?

উত্তর:মহানবি হযরত মুহাম্মদ (স) কাবা থেকে তিন মাইল দূরে ‘জাবালে নূর’ পাহাড়ের হেরা নামক গুহায় নবুয়ত প্রাপ্ত হন।

প্রশ্ন:৭৮। কত বছর বয়সে মহানবি হযরত মুহাম্মদ (স) নবুয়ত প্রাপ্ত হন?

উত্তর:৪০ বছর বয়সে মহানবি হযরত মুহাম্মদ (স) নবুয়ত প্রাপ্ত হন।