স্পোর্টস : শরীরচর্চায় ব্যতিক্রম উদ্যোগ

 

সময়ে অনেক কিছু পালটালেও কিছু বিষয় আছে যা কখনোই হারিয়ে যায় না, আর হারাবেও না। মানুষ সেসবের চর্চায় সুফল পায় বলেই তা টিকে থাকে। শরীরচর্চার ক্ষেত্রে সেটা বলা যায়। ব্যয়বহুল যন্ত্রপাতি ছাড়া যেখানে জিম কল্পনা করা যায় না, সেখানে ফেলে দেওয়া বাঁশ, কলাগাছ, বোতল, লোহা, কাঠ, ইট ইত্যাদি দিয়ে শরীরচর্চায় মুন্সিয়ানা দেখিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামের তরুণ-যুবকরা।

পশ্চিমা দেশগুলো আমাদের মতো ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে মাতামাতি না করে অবসর সময়ে শরীরকে ফিট রাখার জন্য শরীরচর্চা করে। নতুন নতুন দক্ষতা (Skill) অর্জন করতে শেখে। শরীরকে ফিট রাখার যত কলাকৌশল আছে সব রপ্ত করে। আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে যেরকম মাতামাতি করা হয়, তার কোনো ছিটেফোঁটা তাদের মধ্যে লক্ষ করা যায় কি?

শরীরচর্চার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা এবং সুস্বাস্থ্যের দিক থেকে আদর্শ জাতি গঠন করা সম্ভব।

রানা আহম্মেদ অভি