২৩ অক্টোবর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম রিটেইল অ্যাওয়ার্ডস ২০২১-এ ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সেইলর’ বেস্ট ফ্যাশন রিটেইল ব্র্যান্ড, বেস্ট ব্র্যান্ড ইন ইনস্টোর ডিজাইন অ্যাওয়ার্ডসহ বেস্ট রিটেইল ক্যাম্পেইন হিসেবে ‘Sailor Style on Cityscape’ করায় ‘Honorable mention’-এর খ্যাতি লাভ করে। ২০১৫ সালে যাত্রা শুরু হয় সেইলরের। গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে আজ এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। যাত্রা পরবর্তী সময়ে ফ্যাশন সচেতন মানুষদের চাহিদা মিটিয়ে নিরন্তর সেবা প্রদানেরই প্রতিফলন হলো বেস্ট ফ্যাশন রিটেইলার এওয়ার্ড। তাদের ফ্যাশনে আধুনিক দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ও ঐতিহ্যের সংমিশ্রণ থাকায় সেইলরকে বেস্ট ব্র্যান্ড-ইনস্টোর ডিজাইনে ভূষিত করা হয়। পছন্দনীয় আকর্ষণীয় ডিজাইন আর ঢাকা শহরের দৃষ্টিনন্দন স্থাপত্যকে সেইলর ফুটিয়ে তুলেছে তাদের ‘Style on Cityscape’ ক্যাম্পেইনে। তাই ‘বেস্ট রিটেইল ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে লাভ করে ‘Honorble Mention’ অ্যাওয়ার্ড।