মুগডাল ও সবজির চচ্চড়ি

 

উপকরণ :ভাজা মুগডাল ২ কাপ, গাজর ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, মুলা ১ কাপ করে, পেঁয়াজ কলি আধা কাপ, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, আস্ত সরিষা আধা চা চামচ, আস্ত জিরা সিকি চা চামচ, শুকনা মরিচ ২টা, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :ভাজা মুগডাল পানিতে ভিজিয়ে রাখুন। সব রকম সবজি চৌক করে কেটে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। তারপর সরিষা, আস্ত জিরা ও শুকনা মরিচের ফোড়ন দিন। এবার জিরা গুঁড়া বাদে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে মসলা কষিয়ে মুগডাল দিন। এবার মুগডাল কষিয়ে আধা কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ৭/৮ মিনিট পর কেটে রাখা সবজি ধুয়ে ঢেলে দিন। এবার নেড়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। সবজি ও ডাল সিদ্ধ হয়ে এলে জিরার গুঁড়া দিয়ে ৩/৪ মিনিট পর মাখা মাখা হলে নামিয়ে নিন। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করুন।