হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
শাবানা আজমি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন উদ্বেগের কিছু নেই। তবে তাকে বিশ্রামে থাকতে হবে। ফলে বিছানায় শুয়ে-বসে সময় কাটাচ্ছেন।
শাবানা আজমি। ছবি: এমএসএন ডটকম
অভিনেত্রী বলেন, অবসরের সময় পাওয়া যায় না। এই সুযোগে একটু অবসর কাটানোর ফুরসত মিলল।
শাবানা আজমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘অঙ্কুর’, ‘মৌসুম’, ‘আর্থ’, ‘নীরজা’, ‘মাকদি’।
আরো পড়ুন: ভালোবাসা দিবসে চাপা পড়ল ছাত্র আন্দোলনে হত্যার সেই ঘটনা
ইত্তেফাক/জেডএইচ