নন্দীগ্রামে চাচাকে হত্যার দায়ে শিক্ষক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচা জামাল উদ্দিন (৬২) নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত হোসেন আলী নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন আলী উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শুক্রবার সকালে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নন্দীগ্রাম সদর  ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন ঐ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।   এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জামাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম বাদি হয়ে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। ঐ মামলায় পুলিশ শিক্ষক হোসেন আলীকে গ্রেফতার করেছে।