ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে দুই দিনের আলটিমেটাম

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মো. আওলাদ হোসেনকে দলীয় প্রার্থীর বিরোধিতা না করে ক্ষমা চেয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য দুই দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামূল হক আইয়ুব। বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের গোয়ালদী গ্রামে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর কর্মিসভায় উপ?জেলা যুবলীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের  সহসভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রমুখ এই বিদ্রোহী প্রার্থীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।