বিশেষ প্রতিনিধি
তেজগাঁও ও শান্তিনগর এলাকায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও এলাকায় ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ চার জন ও শান্তিনগর এলাকায় ডিবি উত্তরা বিভাগের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ী এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলো—সুমন মিয়া, সাগর চৌহান, খোকন ও রাসেল। শান্তিনগর থেকে গ্রেফতারকৃতরা হলো—জসিম মিয়া ও শাকিল মিয়া। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁওয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার চার জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।