সিলেট অফিস
সারা দেশের মতো বৃহস্পতিবার সিলেটেও গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে গণটিকার দ্বিতীয় ডোজে যারা বাদ পড়েছেন তাদের রবিবার নগর ভবনে বিশেষ ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বৃহস্পতিবার সিলেট নগরীর ৮২টি ও জেলার ৩০৩টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, নগরীতে বৃহস্পতিবার গণটিকার দ্বিতীয় ডোজ দিতে ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্র প্রস্তুত রাখা ছিল। এসব কেন্দ্রে ২৫ হাজার ৮২৬ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৮২টি কেন্দ্রে টিকা গ্রহণকারীর সংখ্যা ২৪ হাজার ১৭১ জন। এছাড়া সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল ও ওসমানী মেডিক্যাল কলেজ কেন্দ্রে টিকা নিয়েছেন ১ হাজার ৬৫৫ জন। তিনি আরো জানান, গণটিকার দ্বিতীয় ডোজে যারা বাদ পড়েছেন তাদের রবিবার নগর ভবনে বিশেষ ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে।