শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। আটক ব্যক্তি হলো জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা মোড় এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. আলমগীর  হোসেন (২৮)। সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শিবগঞ্জের ৬ নম্বর কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর কলকলিয়া ব্রিজের ওপর কোম্পানির অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি মোবাইল সেট, একটি সীমকার্ড এবং একটি গ্যাস লাইটারসহ ঐ যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।