তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কনের বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করা হয়। কিছুদিন ধরে মেয়েটির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল এবং শুক্রবার বিয়ে হবে এমন সংবাদ পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ঐ বাড়িতে তেঁতুলিয়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শুভ সরকারকে পাঠান। জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী মেয়েটির বয়স হয়েছে ১৩ বছর ১০ মাস। কনের বাড়িতে যেয়ে প্রাথমিকভাবে তিনি বিয়ের সত্যতা পান এবং বালবিবাহ বন্ধ করে দেন। এ বিষয়ে তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, মাদ্রাসাছাত্রীর বাবা তার মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার মর্মে মুচলেকায় স্বাক্ষর করেছেন।