স্পোর্টস ডেস্ক
পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে জীবন ফিরে পেয়েছিলেন। এ বার তাঁর পরিবারেও নতুন জীবনের আগমন ঘটতে চলেছে। ফের বাবা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবরটা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে জানিয়েছেন পর্তুগীজ মহাতারকা। বান্ধবী জর্জিনা রদ্রিগেস এই মুহূর্তে সন্তানসম্ভবা। এই নিয়ে ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছে রোনালদোর। আর খুশির খবর নিজেই প্রকাশ করেছেন ফুটবল সুপার ষ্টার সিআরসেভেন।
বান্ধবী জর্জিনার সঙ্গে রোনালদো শুধু ছবিই পোস্ট করেননি একই সঙে যমজ সন্তানের আল্টাসনোগ্রাফির রিপোর্টও তুলে ধরেছেন তারা। পর্তুগালের এই প্রবাদপ্রতিম লিখেছেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সংসারে যমজ সন্তান আসতে চলেছে। এই মুহূর্তে আমরা শুধুই ভালাবাসার বন্ধনে আবদ্ধ। আমরা ওদের দেখার অপেক্ষায় আছি।’ সোশ্যাল মিডিয়াতে এই ছবি আসার পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কারণ ইন্সষ্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ২৪০ মিলিয়ন। তেমনই পর্তুগিজ মহাতারকাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। রোনালদোর বান্ধবী জর্জিনা আর্জেন্টিনার সাবেক মডেল। একটা সময় মাদ্রিদে কাজ করতেন বিখ্যাত প্রতিষ্ঠান গুচিতে।
রোনালদোর প্রথম সন্তান ‘রোনালদো জুনিয়র’ সবার থেকে বড়। ২০১০ সালে জন্ম নিয়েছিল যখন রোনালদো মডেল ইরিয়ান সাইয়ের সঙে ডেটিংয়ে ব্যস্ত ছিলেন। একটা সময় সেই পুত্র সন্তানের ছেলের মাতৃ পরিচয় প্রকাশ্যে আনেননি এই রোনালদো। পরবর্তী সময় সারোগেসির মাধ্যমে এভা ও মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন রোনাল্ডো। ২০১৭-র নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। আর এ বার ফের পিতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন পর্তুগীজ মহাতারকা।