বিশ্ব ইজতেমার প্রয়োজনীয় তথ্যাবলী

তাবলিগ জামাতের চার দিনের বিশ্ব ইজতেমা আজ শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে বিশাল ময়দানে শুরু হচ্ছে।

এবারের ৫৪তম বিশ্ব ইজতেমায় ৬৪টি জেলার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করছেন। এ সম্পর্কে বিস্তারিত

ও প্রয়োজনীয় তথ্যাবলী পাঠিয়েছেন আমাদের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান

১.   জেলাওয়ারি ৫০টি খিত্তা

      এবার ইজতেমা ময়দানকে ৫০টি খিত্তায় ভাগ করা হয়েছে। জেলাওয়ারি এসব খিত্তায় মুসল্লীরা অবস্থান নিচ্ছেন। নিম্নে খিত্তা নং ও জেলা/এলাকার নাম দেওয়া হলো: ১- গাজীপুর, ২, ৩ ও ৪- টঙ্গী, ৫ ও ৬- ঢাকার মিরপুর, ৭ ও ৮- সাভার, ৯- মোহাম্মদপুর, ১০- ঢাকার ডেমরা, ১১ ও ১২- কেরানীগঞ্জ, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯- কাকরাইল, ২০- নাটোর ও নওগাঁ, ২১ ও ২২- রাজবাড়ি, ২৩- সিরাজগঞ্জ, ২৪- দোহার ও নবাবগঞ্জ, ২৫- মানিকগঞ্জ, ২৬- টাঙ্গাইল,  ২৭- রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট, ২৮- বগুড়া ও জয়পুরহাট, ২৯- মুন্সিগঞ্জ, ৩০- মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল, ৩১- যশোর, ৩২- নারায়নগঞ্জ, ৩৩- বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি, ৩৪- ভোলা,           ৩৫- নরসিংদী, সাতক্ষীরা ও বাগেরহাট, ৩৬- কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, ৩৭-ময়মনসিংহ, ৩৮- শেরপুর ও জামালপুর, ৩৯- নেত্রকোনা, ৪০- কিশোরগঞ্জ, ৪১- গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ি, ৪২- মাদারিপুর, ৪৩- সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার, ৪৪- কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, ৪৫- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, ৪৬- কুমিল্লা ও চাঁদপুর, ৪৭- পটুয়াখালী, ৪৮- বরগুনা, ৪৯- পাবনা এবং ৫০- দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

 

২.   জরুরি নম্বরসমূহ

      ক. যাতায়াত ব্যবস্থা

              রেলযোগাযোগ: স্টেশন মাস্টার, টঙ্গী- ০১৭১২৭০৭৯৫৪

              সড়ক পথ: বিআরটিসি ম্যানেজার, গাজীপুর বাস ডিপো- ০১৭৫৬৫৩৬৮৩

              লঞ্চ: বিআইডব্লিওটিসি, আশুলিয়া-সদরঘাট পর্যন্ত স্পেশাল ওয়াটার বাস

              সার্ভিস, এজিএম মোবাইল- ০১৭১২৬০০১০৫

      খ. খাবার হোটেল

              রাজমনি, টঙ্গী- ০১৯২৪৪৯৮৭৬৪

              জনখাবার, টঙ্গী- ০১৯২১৮৭৬২০৭

              সুন্দরবন রেস্টুরেন্ট, স্টেশন রোড টঙ্গী- ০১৯১৮৩৩১০৯৯

      গ. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন

              প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন- ০১৭১১৩৯৮৯৭৯

              নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য, গাজীপুর- ০১৭১৩১১৫৪৭৩

      ঘ.  জেলা প্রশাসনের জরুরি নম্বরসমূহ

              জেলা প্রশাসক, গাজীপুর- ০১৭০০৮৮৮৩৩৩

              স্টাফ অফিসার টু ডিসি- ০১৭১৫৪৭১৮৫৭

              উপ-পরিচালক, স্থানীয় সরকার- ০১৭৮৩৮৬৫৮৮০

              অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-০১৭৩৮৮৬৫৮৮১

              অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)- ০১৭৩৮৮৬৫৮৮২

              অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)- ০১৭৮৩৮৬৫৯০০

              উপজেলা নির্বাহী অফিসার (সদর)- ০১৭১৬৭২৯৮৬২

              নাজির- ০১৭১২৯৪৪৯৬১

              জেলা প্রশাসন কন্ট্রোল রুম- ০১৬৭৭০৪০৩১২, ০২৯৮১৩৪০১

              অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর- ০১৭৮৩৮৬৫৮৮৩

      ঙ. ইজতেমা ময়দান

              তথ্য কেন্দ্র ইজতেমা কর্তৃপক্ষ-৫: ৯৮১৬৩৭৩

              মিডিয়া সেন্টার- ৯৮১৩৪০৮

              বিদেশী মেহমানদের তাবু- ৯৮১৬৩৬৮

              পাম্প হাউজ-১: ৯৮১৫১১৬

              রেলওয়ে কন্ট্রোল রুম- ৯৮১৭৫১৭

              ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম-২: ৯৮১৬৩৭৪

              ফায়ার সার্ভিস-এডি, গাজীপুর- ০১৭১৩৫২২৩৪৫

              র্যাব কন্ট্রোল রুম-১: ৯৮১৫১১১

              র্যাব কন্ট্রোল রুম-২: ৯৮১৫১১২

              র্যাব কন্ট্রোল রুম-৩:৯৮১৫১১৩

              সিটি করপোরেশন কন্ট্রোল রুম- ৯৮১৩৪০৭

      চ.   জরুরি স্বাস্থ্য ও বিদ্যুত্ সেবা

              স্বাস্থ্য সেবা, সিভিল সার্জন, গাজীপুর- ০১৭১১৭৮২৭৯৮

              নিউ তুরাগ জেনারেল হাসপাতাল, টঙ্গী- ০১৯১৭২১৬২৯৬

              আবেদা মেমোরিয়াল হাসপাতাল- ০১৭৫৮৮৫৩৪৪০,

              বিদ্যুত্ বিভাগ, নির্বাহী প্রকৌশলী, ডেসকো টঙ্গী- ০১৭১৩০৪০৬১০

              জিএম, পল্লী বিদ্যুত্, গাজীপুর- ০১৭৬৯৪০০০৩১

              তিতাস গ্যাস, ব্যবস্থাপক, টঙ্গী- ০১৯৩৯৯২১১৭১

      ছ. গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জরুরি নম্বর

              পুলিশ কমিশনার- ০১৭৬৯৬৯৫৫০০

              অতিরিক্ত পুলিশ কমিশনার- ০১৭৬৯৬৯৫৫০১

              ডিসি হেড কোয়াটার্স- ০১৭৬৯৬৯৫৫০৩

              ডিসি ক্রাইম ডিভিশন- ০১৭৬৯৬৯৫৫০৪

              এডিসি হেড কোয়াটার্স- ০১৭৬৯৬৯৫৫০৭

              এডিসি ট্রাফিক নর্থ- ০১৭৬৯৬৯৫৫১১

              এডিসি ট্রাফিক সাউথ- ০১৭৬৯৬৯৫৫১২

              এডিসি ডিবি- ০১৭৬৯৬৯৫৫১৩

              টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ- ০১৭৬৯৬৯৫৫৪০

              ইন্সপেক্টর তদন্ত- ০১৭৬৯৬৯৫৫৪১

              অপারেশন অফিসার- ০১৭৬৯৬৯৫৫৪৩

              ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯৫৫৪৪

              টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ- ০১৭৬৯৬৯৫৫৪৫

              ইন্সপেক্টর তদন্ত- ০১৭৬৯৬৯৫৫৪৬

              অপারেশন অফিসার- ০১৭৬৯৬৯৫৫৪৮

              ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯৫৫৪৯

              জেলা আনসার কমান্ড্যান্ট- ০১৭৩০০৩৮০৫৮

 

৩.   ইজতেমার সময় যানবাহন চলাচল নির্দেশনা

ক. ট্রাফিক নির্দেশনা অনুযায়ী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিন ইজতেমার আখেরি মোনাজাতের কথা রয়েছে। তাই এ দুই দিন মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন গ্যাপ, প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২, ধউর ব্রিজ, বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশ মুখে ডাইভারশন দেয়া হবে। এজন্য আশুলিয়া হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলো আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

খ. মহাখালী বাস টার্মিনাল হতে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সর্বপ্রকার যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে। কাকলী, মিরপুর হতে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানগুলোকে হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। কাকলী, মিরপুর হতে উত্তরাগামী প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিগুলোকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে।

গ. প্রগতি সরণি হতে আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলো কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন প্রদান করা হবে। উল্লিখিত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। বিমান অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স বিমানবন্দর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে। অন্যান্য যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

 

৪.   ইজতেমার দিনগুলোতে গাড়ি পার্কিং

        ক.   রেইনবো ক্রসিং হতে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ   হতে প্রগতি সরণি পর্যন্ত রাস্তা ও রাস্তার পার্শ্বে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

        খ.    ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনগুলো নিম্নবর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করতে হবে- ক) চট্টগাম বিভাগ: গাউসুল আজম অ্যাভিনিউ (১৩ নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত হতে পশ্চিমপ্রান্ত হয়ে গরীবে নেওয়াজ রোড)। খ) ঢাকা বিভাগ: সোনারগাঁও জনপথ চৌরাস্তা হতে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত। গ) সিলেট বিভাগ: উত্তরার ১৫নং সেক্টর খালপাড় হতে দিয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত। ঘ) খুলনা বিভাগ: উত্তরার ১৭ ও ১৮ নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)। ঙ) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ: প্রত্যাশা হাউজিং। চ) বরিশাল বিভাগ: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন। ছ) ঢাকা মহানগর: উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ-২ এর আশপাশের খালি জায়গা। বিমানযাত্রী পরিবহনে ট্রাফিক পুলিশের ফ্রি বাস সার্ভিস থাকছে।