ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির পুনরায় সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। এর আগেও তিনি এই সংগঠনের সভাপতি ছিলেন। সিনিয়র সহসভাপতি জিয়াউল হক টিটু ও সাধারণ সম্পাদক হয়েছেন কৃষিবিদ প্রদীপ চন্দ্র দে।  কোষাধ্যক্ষ হয়েছেন সাবমেরিন কেবলস লি. জি এম মির্জা কামাল আহমেদ। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে গঠিত কমিটিতে সহসভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদক ও সদস্যসহ মোট ৬১ জনের নাম রয়েছে। ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।—প্রেস বিজ্ঞপ্তি