এসএসসি পরীক্ষার মানবণ্টন
মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, সিনিয়র শিক্ষক (গণিত ও উচ্চতর গণিত) ও মাস্টার ট্রেইনার সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
আসছে ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারে সংক্ষিপ্ত সিলেবাসে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে পরীক্ষার রুটিনও প্রকাশিত হয়েছে।
করোনা ভাইরাস মহামারির কারণে এ বছরই প্রথম শর্ট সিলেবাসের ওপর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাটি দিতে যাচ্ছে। সাব্জেক্ট, সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে নতুন যে সিস্টেমে এসএসসি ২০২১ পরীক্ষা অনুষ্ঠিত হবে- এর ধারণা, সিলেবাস ও মান বণ্টন অনুযায়ী যদি পরীক্ষার্থীরা রুটিন করে বাকি সময়টুকু পড়া লেখার অনুশীলন করে, তা হলে তাদের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি।
এবারের এসএসসিতে প্রতিটি বিষয়ের পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ৩০ মিনিট করে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে প্রতিটি বিভাগে তিনটি নৈর্বচনিক বিষয়ের ওপর। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান/উচ্চতর গণিতের ওপর। আর বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের জন্য থাকবে ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং। কলা বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি/পৌরনীতি ও নাগরিকতা।
পদার্থবিজ্ঞান বিষয় কোড:১৩৬ থেকে এ বছর প্রথম অধ্যায় (ভৌত রাশি এবং পরিমাপ), দ্বিতীয় অধ্যায় (গতি), চতুর্থ অধ্যায় (কাজ, ক্ষমতা ও শক্তি), অষ্টম অধ্যায় (আলোর প্রতিফলন), একাদশ অধ্যায় (চল বিদ্যুত্)- মাত্র ৫টি অধ্যায় থেকে ২৫টি নৈর্ব্যত্তিক প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের উত্তর করতে হবে ১২টি। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ১২ এবং সময় দেওয়া হবে ১৫ মিনিট। আর সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, উত্তর করতে হবে ২টির। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ২.১০ = ২০ এবং সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ব্যবহারিকের জন্য শিখতে হবে মাত্র ৩টি প্রশ্ন। ব্যবহারিক খাতার (নোট বুক) নম্বর ২৫।
রসায়ন বিষয় কোড:১৩৭ থেকে এ বছর তৃতীয় অধ্যায় (পদার্থের গঠন), চতুর্থ অধ্যায় (পর্যায় সারণি), পঞ্চম অধ্যায় (রাসায়নিক বন্ধন), একাদশ অধ্যায় (খনিজ সম্পদ:জীবাশ্ন)- মাত্র এ ৪টি অধ্যায় থেকে ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের উত্তর করতে হবে ১২টি। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ১২ এবং সময় দেওয়া হবে ১৫ মিনিট। আর সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, উত্তর করতে হবে ২টির। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ২.১০ = ২০ এবং সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ব্যবহারিকের জন্য শিখতে হবে মাত্র ৩টি প্রশ্ন। ব্যবহারিক খাতার (নোট বুক) নম্বর ২৫।
জীববিজ্ঞান বিষয় কোড:১৩৮ থেকে এ বছর দ্বিতীয় অধ্যায় (জীবকোষ ও টিস্যু), চতুর্থ অধ্যায় (জীবনীশক্তি), ১১শ অধ্যায় (জীবের প্রজনন), ১২শ অধ্যায় (জীবের বংশগতি ও বিবর্তন)- মাত্র এ ৪টি অধ্যায় থেকে ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের উত্তর করতে হবে ১২টি। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ১২ এবং সময় দেওয়া হবে ১৫ মিনিট। আর সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি। উত্তর করতে হবে ২টির। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ২.১০ = ২০ এবং সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ব্যবহারিকের জন্য শিখতে হবে মাত্র ৪টি প্রশ্ন। ব্যবহারিক খাতার (নোট বুক) নম্বর ২৫।
উচ্চতর গণিত বিষয় কোড:১২৬ থেকে এ বছর সপ্তম অধ্যায় (অসীম ধারা), অষ্টম অধ্যায় (ত্রিকোণমিতি), নবম অধ্যায় ( সূচকীয় ও লগারিদমীয় ফাংশন), একাদশ অধ্যায় (স্থানাঙ্ক জ্যামিতি)- মাত্র এ ৪টি অধ্যায় থেকে ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের উত্তর করতে হবে ১২টি। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ১২ এবং সময় দেওয়া হবে ১৫ মিনিট। আর সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, উত্তর করতে হবে ২টির। এ জন্য নম্বর বরাদ্দ থাকবে ২.১০ = ২০ এবং সময় বরাদ্দ থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ব্যবহারিকের জন্য শিখতে হবে মাত্র ৪টি প্রশ্ন। ব্যবহারিক খাতার (নোট বুক) নম্বর ২৫।
পরের অংশ আগামীকাল