নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরিনোট
১৫। বিনিময় বিল সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের কত ধারায় বলা হয়েছে?
(ক) ধারা-৩ (খ) ধারা-৪
(গ) ধারা -৫ (ঘ) ধারা-৬
১৬। বিনিময় বিল ইস্যু করে কে?
(ক) ব্যাংক (খ) সরকার
(গ) ব্যবসায়ী (ঘ) অর্থ সচিব
১৭। বাংলাদেশ প্রথম উপহার চেক ইস্যু করে কোন ব্যাংক?
(ক) সোনালীব্যাংক (খ) জনতা ব্যাংক
(গ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (ঘ) ডাচ্ বাংলা ব্যাংক
১৮। হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন অনুযায়ী বিনিময় বিল কত ঘন্টার মধ্যে স্বীকৃতি দিতে হয়?
(ক) ২৪ (খ) ৪৮ (গ) ৭২ (ঘ) ৯০ ১৯। বিনিময় বিল প্রত্যাখাত হলে সুদ ও নোটিং চার্জ কে বহন করে?
(ক) আদেষ্টা (খ) আদিষ্ট
(গ) ব্যাংক (ঘ) অনুমোদিত প্রাপক
২০। পাওনাদার দেনাদারের ওপর কোন দলিল প্রস্তুত করে?
(ক) চেক (খ) মানি অর্ডার
(গ) বিনিময় বিল (ঘ) অঙ্গীকার পত্র
২১। প্রমিসরি নোটে কোনটির প্রয়োজন নেই?
(ক) গ্রাহকের (খ) প্রস্তুতকারীর
(গ) ব্যাংক হিসাবের (ঘ)স্বাক্ষরের
২২| প্রমিসরি নোটে কয়টি পক্ষ থাকে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
২৩। প্রমিসরি নোট সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের কত ধারায় বলা হয়েছে?
(ক) ধারা-৩ (খ) ধারা-৪
(গ) ধারা -৫ (ঘ) ধারা-৬
২৪। হস্তান্তরযোগ্য দলিল হিসেবে কোনটি বেশি প্রচলিত?
(ক) প্রমিসরি নোট (খ) ব্যাংক ড্রাফট
(গ) চেক (ঘ) অঙ্গীকার পত্র
২৫। ব্যাংক হিসেবে মালিকগণকে বিভিন্ন পৃষ্ঠা সংবলিত চেক বই প্রদান করা হয়। এ ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) ১০,১৫,২০ (খ) ১০,২০,৩০
(গ) ১০,২৫,৫০ (ঘ) ২০,২৫,৫০
উত্তর: ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.গ ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.গ