মুহম্মদ আনিসুল হক
৩১ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ১৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৩ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যয় কমানোর চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। অসুস্থ পিতার যত্ন নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থভ্রমণে যেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।