মান্নাতে ফিরলেন শাহরুখপুত্র

 

অবশেষে বড়ি ফিরলেন মাদককাণ্ডে আটক শাহরুখপুত্র আরিয়ান খান। গ্রেফতারের ২৮ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মুম্বায়ের আর্থার রোডের কারাগার থেকে বের হয়ে আসেন আরিয়ান। সেখানে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন শাহরুখ। ভিড় ঠেলে ছেলেকে দ্রুত গাড়িতে তুলে ‘মান্নাত’-এর দিকে রওনা দেন তিনি। গত বৃহস্পতিবার ১৪ শর্তে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেন বোম্বে হাইকোর্ট। সেদিন নথিপত্র পাঠানো হলেও তা পরদিন শুক্রবার আর্থার রোডের কারাগারে পৌঁছায়। শুক্রবার সকালে ছেলেকে জেল থেকে আনতে আর্থার রোডের কারাগারেও গিয়েছিলেন শাহরুখ। কিন্তু নথি জটিলতায় আটকে যায় আরিয়ানের মুক্তি। তবে গতকাল সেই জটিলতা কাটিয়ে আরিয়ানকে নিয়েই মান্নাতে ফিরেছেন শাহরুখ খান।