রিয়াল-পিএসজি ও আর্সেনালের জয়, চোটে আক্রান্ত মেসি

হোচট খেলেই শীর্ষস্থান হারানোর আশঙ্কা। আগের ম্যাচে ঘরের মাঠে ওসাসুনার সঙ্গে ড্র করে হতাশায় ডুবিয়েছে সমর্থকদের। তবে শনিবার (৩০ অক্টোবর) এলচেকে ২-১ গোলে হারিয়ে আবারও জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

 

অন্যদিকে, লিগ ওয়ানে একই ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন লিলকে হারায়  প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে আনহেল মার্কিনিওস ও ডি মারিয়ার গোলে জয় নিশ্চিত হয় তাদের।

 

শুক্রবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে খেললেও চোট পেয়ে ৪৬ মিনিটের সময় উঠে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফলে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে তার খেলা অনিশ্চিত।

এদিকে, শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৫ মিনিটে গ্যাব্রিয়েল ও ১৮ মিনিটে এমিল স্মিথের গোলের পর আর গোল করার প্রয়োজন হয়নি গানারদের।

ইত্তেফাক/টিএ