কাঠালিয়ায় আমন ধান কাটা শুরু

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় আমন ধান কাটা শুরু হয়েছে। শনিবার সকালে থেকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের বিনা-১৭ জাতের আমন ধান কাটা শুরু করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় উপজেলা কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ৬টি ইউনিয়নে এবার কমবেশি বিনা-১৭ জাতের ধান চাষ করা হয়েছে। এ জাতের ধান চাষাবাদে পানি কম লাগে। ইউরিয়া সার এক-তৃতীয়াংশ ও সেচ ৫০ শতাংশ কম লাগে। ধানের জীবনকাল ১১০-১১৫ দিন। এর প্রতি শিষে ২০০-২৫০টি দানা থাকে। ফলন ভালো হওয়ায় কৃষকের জন্য এ জাতের ধান চাষ খুবই লাভজনক। ধান কাটার পর একই জমিতে রবিশস্য চাষ করা যায়। ছোনাউটা গ্রামের কৃষক মো. হাকিম মল্লিক জানান, বিনা-১৭ জাতের আমন ধান ৩৩ শতাংশ জমিতে চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করি লাভবান হতে পারব। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বশির জনান, আমুয়া ইউনিয়নের ছোনাউটা ব্লকে বিনা-১৭ জাতের ধান কাটা শুরু হয়েছে। এ জাতের ধান চাষ করে কৃষকরাও লাভবান হয়েছেন। তারা ধানের বীজ সংগ্রহ করে আগামীতে অধিক জমিতে এ ধান চাষাবাদ করতে পারবেন।