ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার নেপা মোড় থেকে তাদের আটক করা হয়।
বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, তারা গোপন সূত্রে জানাতে পারেন বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে কয়েক জন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এ খবরের ভিত্তিতে বিজিবির বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে দুটি জন শিশু রয়েছে। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে। এরা হলেন গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার দূর্বাসুর গ্রামের নিখিল বারুইয়ের ছেলে রাজিব বারই (২৫), ধোপাকান্দি গ্রামের নিশিকান্ত রায়ের ছেলে বিবেন রায় (৪৫), তার ছেলে আশিস রায় (২৩), অসিত রায় (১৭) ও সুজিত রায় (১৫)। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।