ফাগুন সভাপতি, অনু সাধারণ সম্পাদক
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে শুক্রবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পশ্চিমাঞ্চলীয় শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। সম্মেলন শেষে প্রধান শিক্ষক মো. মাহফিজুর রহমান ফাগুনকে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক অনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি নির্ম্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংগঠনের পিরোজপুর জেলা সভাপতি অমল চন্দ্র মণ্ডল, সাবেক প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার, মো. চাঁন মিয়া, মো. ওবায়দুল হক প্রমুখ।