লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ার ঈশানগাতী দক্ষিণপাড়া গ্রামে গতকাল শনিবার দুপুরে মাছের ঘেরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাজিয়া (আড়াই বছর)। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী দক্ষিণপাড়া গ্রামের মো. রাজু শেখের মেয়ে রাজিয়া মায়ের অজান্তে অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পূর্ব পাশের মাছের ঘেরের পাড়ে খেলছিল। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। এদিকে রাজিয়াকে বাড়িতে না দেখতে পেয়ে মা-বাবা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে মাছের ঘেরে পানিতে রাজিয়াকে ভাসতে দেখেন। তখন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।