সংবাদ সংক্ষেপ

আগৈলঝাড়ায় ৫ হাজার ৮৪৫ জনকে করোনার দ্বিতীয় ডোজ প্রয়োগ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা টিকা ক্যাম্পেইনের মাধ্যমে আগৈলঝাড়ার তিনটি ইউনিয়নে ৫ হাজার ৮৪৫ জনকে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় একযোগে এসব টিকা প্রয়োগ করা হয়। এর মধ্যে গৈলা ইউনিয়নে ২ হাজার ৩৮৩ জন, বাগধা ইউনিয়নে ১ হাজার ৫৭০ ও রত্নপুর ইউনিয়নে ১ হাজার ৮৯২ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে। টিকা কেন্দ্র্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহার পেল ৬২ কিশোর-কিশোরী

মাদারীপুর প্রতিনিধি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ৬২ কিশোর-কিশোরীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মস্তফাপুর ব্র্যাক এরিয়া ম্যানেজার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। ব্র্যাক জেলা প্রতিনিধি সাহনুর সুলতানের সভাপতিত্বে উপহারসামগ্রী (খাদ্য) বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল থানার আয়োজনে শনিবার দুপুরে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমুখ।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহর উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাইয়ে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মিরাজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার নুর মোহাম্মদ শাহীন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।

ঘাটাইলে শিল্প ও বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইলের পাকুটিয়া বাসস্ট্যান্ড শিল্প ও বণিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন কাজী আ. সবুর। এছাড়া নির্বাচিত হন সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সাংগঠনিকে মো. আমীর হামজা, প্রচার ও প্রকাশনায় মো. আরিফ হোসন ও হিন্দু ধর্ম বিষয়কে শ্রী সোহাগ চন্দ। বাকি অন্যান্য পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. মোহাহের হোসন আকন্দ ও প্রিজাইডিং অফিসার ছিলেন ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যারয়ের সিনিয়র শিক্ষক মো. হেলাল উদ্দীন।