আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ইত্তেফাক ডেস্ক

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে গতকাল নানা আয়োজনে সারাদেশে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।  খবর জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শহরের সুপার মার্কেট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পুলিশ লাইনসে বেলুন উড়িয়ে ও কেক কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। পুলিশ সুপার আব্দুল মোমেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা চত্বরে আয়োজিত আলোচনাসভায় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমাম-মোয়াজ্জিন, ব্যবসায়ী, থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান। ইন্সপেক্টর (অপারেশন) কাউছার আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক আল-আমিন দেওয়ান, মুজিবুর রহমান, থানার এসআই সাইফুল ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে থানা ভবনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ। সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান                   মুন্না, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, রূপগঞ্জ ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল হক হাওলাদার, কালাপাহাড়িয়া ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আলমগীর কবির শাহীন সরকার, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, উপপরিদর্শক             শিব সংকর, সজিব আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।