লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন সম্পাদক সুমন

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় দ্বিবার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদে কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে দৈনিক সারাবাংলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন সভাপতি ও আমাদের সময়ের শিফট ইনচার্জ আলী ইমাম সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে এস এম মোরশেদ, সহসভাপতি কাজী হাবিব ও নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াদ হোসেন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আহম্মদ ফয়েজ (নিউ এইজ) ও মাজেদুল নয়ন (বার্তা২৪), সাংগঠনিক সম্পাদক পদে আরিফুর রহমান (প্রথম আলো), সহসাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ সাইফ সুজন (বণিক বার্তা), দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম (ভোরের কাগজ), প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক জুনায়েদ শিশির (রাইজিং বিডি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বেলায়েত হোসাইন (সময় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হক ফারুক আহমেদ (যুগান্তর) এবং নির্বাহী সদস্য পদে জিয়া চৌধুরী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মাহমুদ মানজুর (বাংলা ট্রিবিউন), জাহাঙ্গীর হোসেন (বাংলাভিশন), নিলয় মামুন (ইত্তেফাক), রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), আলেয়া বেগম আলো ও ছালেহা বেগম নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি