সাবেক এমপি আব্দুস সালামের সহধর্মিনী পারভীন সালামের ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সহধর্মিণী পারভীন সালাম আর নেই। গতকাল শনিবার ভোররাতে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পারভীন সালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।