নৌকার প্রচারণায় ভোটারের দোরগোড়ায় ছাত্রলীগ

হাতে সময় বাকী মাত্র ১১ দিন নির্বাচনের পূর্ব মুহূর্তে বেশ জমে উঠেছে ইউনিয়ন নির্বাচনের প্রচারণা। তবে এ প্রচারণায় নৌকার পক্ষে ভোট চাইতে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে ছাত্রলীগের এক ঝাঁক তরুণ।

রবিবার (৩১ অক্টোবর) নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুর নেতৃত্বে শরীয়তপুর সদরে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি তারা বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং নৌকার চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানায়। 

ফাহাদ হোসেন তপু বলেন, ২০২১ সাল এবং ২০৪১ সালে শেখ হাসিনা ১০০ বছরের যে ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে ও শরীয়তপুর জেলাকে ডিজিটাল এবং আধুনিক করার লক্ষ্যে শিক্ষাখাতে, বিদ্যুৎখাতে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে ,আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই ৷

ইত্তেফাক/এমএএম