দুমকিতে বিজ্ঞান মেলা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকিতে সৃজনী বিদ্যানিকেতনের (উচ্চমাধ্যমিক) শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসুসহ হল প্রভোস্ট এবং বিজ্ঞানপ্রেমী শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। মেলায় ভূমিকম্প পূর্বাভাস যন্ত্র, সামুদ্রিক লবণ ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন, নবায়ণযোগ্য শক্তি ঘর, সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুত্ উত্পাদন, পানি ও পেট্রোল দিয়ে গ্যাস উত্পাদনসহ ১৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়।