মঞ্চ থেকে পড়ে গিয়ে চিত্র নায়ক ফারুক আহত

মঞ্চ থেকে নামার সময় পা পিছলে আহত হয়েছেন আকবর হোসেন পাঠান এমপি (চিত্র নায়ক ফারুক)। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মঞ্চ থেকে নামার সময় এই ঘটনা ঘটে।

আরো পড়ুন: শাবানা আজমি হাসপাতালে

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ শেষে নামার সময় হঠাৎ চিত্র নায়ক ফারুকের পা পিছলে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ডাক্তার এক্স-রে করে দেখেন যে, তার পায়ের গোড়ালির হাড়ে ফাটলের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/মোস্তাফিজ