বরিশালের আগৈলঝাড়ায় পরিবারের কাছে প্রেমের স্বীকৃতি না পাওয়ায় বিশ্ব ভালোবাসা দিবসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এক কলেজছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়মগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়মগড়া গ্রামের কৃষক সুখরঞ্জন মধুর ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুবেন্দু মধুর (২০) সাথে একই উপজেলার দুশুমী গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের সম্পর্ক তৃষ্ণার পরিবার জানতে পেরে মেনে নিতে অস্বীকৃতি জানায়। বিশ্ব ভালবাসা দিবসে বৃহস্পতিবার সুবেন্দু প্রেমিকা তৃষ্ণার যোগাযোগ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা মুমূর্ষ অবস্থায় সুবেন্দুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আরো পড়ুন: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যায় গ্রেফতার ৩
ইত্তেফাক/বিএএফ