মহেশপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের গ্রাম পুলিশসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নেপা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শহিদুল ইসলাম (৩৭), বাগাডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন (২৭) এবং একই গ্রামের মুজাহিদ।

আরো পড়ুন: বিদ্যুতের খুঁটিতে আটকে আছে রাস্তা নির্মাণের কাজ

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ