সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ৪৮ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার দুপুরে রূপসা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রায় কোটি টাকার এই চিংড়ি পোনা আটক করা হয়।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসার একটি টহল দল খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৪৮ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৬ লাখ টাকা। পরে চিংড়ি পোনা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়।
আরো পড়ুন: ‘পদত্যাগ ও বক্তব্যের জন্য ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্বাগত জানাই’
কোস্ট গার্ড বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি সুন্দরবনের নদী ও এর আশপাশের খাল থেকে চিংড়ি ও ফ্যাইসা নিধন রোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ইত্তেফাক/অনি