বইমেলা ফ্যাক্ট

সমালোচনা আর ব্যক্তিগত আক্রমণ এক নয়।

—কথাডা যদি আঁতেলরা বুঝবার পারত!

 

বই কিনে কেউ দেউলিয়া হয় না।

—তয়, বই লিখে কেউ কেউ দেউলিয়া হয়!

 

বইমেলায় অতিথি পাখির ভিড় বেশি।

—হইবই তো, ত্রিশ হাজার ট্যাকা দিয়া দেশে নাম ফাটানোর এই তো সুযোগ!

 

 

বই নামক ট্র্যাশ কিনবেন না।

—এই সার্টিফিকেট দেওনের তুমি কেডা, চান্দু!

 

তোর নতুন বউটা ধার দিবি?

—কী কইলি, হারামজাদা!

—না মানে, বই কইতে গিয়া বউ কইয়া ফালাইছি!

 

সবাই কবি নয়, কেউ কেউ কবি।

—হ, সবাই মুরগি নয়, কেউ কেউ কুক্কুরু কুক্!

 

মেলার প্রথমদিনেই আমার বইয়ের চতুর্থ মুদ্রণ বের হয়েছে।

—আস্তে বল, লোকে শুনলে তোরে চ্যাংদোলা করে পাবনায় চালান করে দেবে।