ভালোবাসলে ফুল, গিফট, দামি রেস্টুরেন্ট না হলেও চলে। এমনকি সরাসরি না বললেও চলে। যেমন ধরুন চা-এর কথাই। আপনি ইচ্ছে করলে ভালোবাসার মানুষটির কাছে এক কাপ চা চেয়েই বিভিন্ন ভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। যেমন ধরুন—
চা মুখে নিয়েই এমন একটা অভিব্যক্তি ফুটিয়ে তুলবেন যেন আপনি আসলে চা নয়, চিরতার রস পান করছেন। এমতাবস্থায় আপনার আকাঙ্ক্ষিত রমণীটি অবশ্যই জিজ্ঞেস করবেন—
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—না। আপাতত তুমি এক চুমুক দিলেই হবে।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—না ঠিকাছে। জাস্ট মায়াটা আরেকটু বাড়িয়ে দেবেন।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—জি না। কিন্তু এভাবে চোখে চোখ রাখবেন না। অলরেডি একবার গরম গরম ছ্যাঁকা খেয়েছি। জিহ্বায়।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—শুধু চায়ের কথাটাই ভাবলেন!!
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—সমস্যা নেই। আপনার মনেও তো প্রেম কম। আমাকে কি বাড়াতে দিয়েছেন একবারও!
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—অনুমতি নিয়ে যখন আপনাকে নিয়ে কবিতা লিখি না, এখানেও তো অনুমতি নেওয়ার প্রয়োজন দেখি না।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—বাহ! আপনি তো আপনার প্রাক্তনের চেয়ে আমাকেই বেশ ভালো বোঝেন।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—পারফেক্ট সুগার। ঠিক এই চায়ের মতো আমাদের জীবনটা কি মিষ্টি করা যায়?
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—একদিনের চিনি কমবেশিতে কী আসে যায়! সারাজীবন তো আর চা খাওয়াবেন না।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—অতিরিক্ত চিনির মতো আরও অতিরিক্ত ভালোবাসার সুযোগ দিলে, দিতেই পারেন।
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—অল্প বয়সে ডায়াবেটিস বাঁধিয়ে দিলে আপনার পরিবার কি আমাকে মেনে নেবে?
v —চায়ে চিনি কি কম হয়েছে? আরও চিনি দেব?
—হাঃ হাঃ হাঃ! চাঁদের সাথেই আপনাকেই গুলিয়ে ফেলি সেখানে লিকারে চিনি গুলিয়ে খেতেও আপত্তি নেই।
রাজশাহী কলেজ