হঠাত্ বই মেলায় আমার সাথে দেখা করতে চাইলেন, আমার নতুন বই প্রকাশিত হওয়ার খবর পেয়ে গেছেন নিশ্চয়ই? স্টলে বই আছে, কিনে আনুন অটোগ্রাফ দিই।
আপনার সাথে দেখা করতে চাইছি মূলত আমার একটা বই প্রকাশিত হয়েছে, সেটা আপনাকে জানাতে। বইটা পাশের তমুক স্টলে আছে। কিনে আনুন, অটোগ্রাফ দিই।
স্ট্যাটাস দিয়ে ভালো করেছে। দেখা হলে বই জোর করে ধরিয়ে দেয়ার চান্স ছিল। আজ দরকার নাই, আমরা তার না থাকার দিন আগামীকালই মেলায় যাব।
জনপ্রিয় লেখক পাতলা খান আজ মেলায় থাকবে জানিয়ে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল নাকি কাজ আছে, থাকতে পারবে না।
আপনাকে তো অনেককে সম্বোধন করে বলতে শুনলাম এবার তার বই থাকলে অবশ্যই কিনতেন।
জি, তবে তাদেরই এ কথা বলেছি যাদের বই প্রকাশিত হয় নাই মর্মে আমি নিশ্চিত ছিলাম। আর যাদের বই প্রকাশিত হয়েছে জানতে পেরেছি তাদের থেকে ছিলাম নিরাপদ দূরত্বে।
আমার বইটা পড়ে নাকি আপনি চোখের পানি ধরে রাখতে পারেননি। লেখক হিসেবে তাহলে আমি মোটামুটি সার্থক।
আপনি সার্থক কি না বলতে পারব না। তবে আমি চোখের পানি ধরে রাখতি পারিনি মূলত ৩০০ টাকায় একটা অখাদ্য টাইপ বই কিনে পুরো টাকাটা জলে ফেলার শোকে।